ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

খালেদার সঙ্গে সাক্ষাৎ করলেন ফখরুল   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

শনিবার বিকাল ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে যান ফখরুল। প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকাল ৫টার দিকে কারাগার থেকে বেরিয়ে আসেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আমরা ঈদের দিন ম্যাডামের সাথে সাক্ষাতের অনুমতি চেয়েছিলাম, পাইনি। কিন্তু আজ হঠাৎ করে কারা কর্তৃপক্ষ আমাকে দেখা করার অনুমতি দেয়। আমি তার শারীরিক অবস্থার কথা জানতে চেয়েছি। শারীরিকভাবে অসুস্থ হলেও তার মনোবল শক্ত আছে।

তিনি বলেন, আমি চেয়ারপার্সনকে দলের বর্তমান অবস্থার কথা জানিয়েছি। আশা করছি তার যে দুটি মামলা বাকি আছে তার জামিন হয়ে যাবে এবং তিনি শিগগিরই মুক্তি পাবেন৷

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

এসি     

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি